স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া
দাড়িপাল্লা তথা জামায়াত ক্ষমতায় আইলে কুতুবদিয়ায় বেড়িবাঁধ-ফেরিঘাট অইব। আপনারা নির্বাচনে দাড়িপাল্লাকে জেতানোর দায়িত্ব নিলে আমরা আপনাদের দায়িত্ব নিতে পারব।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন জামায়াত আয়োজিত সুধীজনদের সাথে বেলাভূমি রেষ্টুরেন্টের হল রুমে মতবিনিময় সভায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথা বলেন।
এসময় উপজেলা আমীর আ,স,ম শাহরিয়ার চৌধুরী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বড়ঘোপ ইউনিয়ন শাখা জামায়াতের সভপতি আহমেদ নুর, বিশিষ্ট পর্যটন ব্যবসায়ি আকবর খান, সত্যনন্দ দাশ, চন্দন দাস প্রমূখ বক্তব্য রাখেন।
পরে জামায়াত প্রার্থী স্থানীয় মন্দির পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কুশল বিনিময় ও সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দেন।