ঈদের দিন সকালেই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে পর্যটন নগরী কক্সবাজার। তবে গুড়ি গুড়ি বৃষ্টির পরিমাণ বেড়ে যায় বিকেলে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে প্রথম দফায় কয়েক মিনিট বৃষ্টি হয়। এরপর সকাল ৭টার দিকে দ্বিতীয় দফায় আবারও কয়েক মিনিট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। এরপর বৃষ্টি বন্ধ থাকলেও বিকেলে ফের কয়েক দফায় ঘন্টাখানেক গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকে।
এদিকে ঈদের দ্বিতীয় দিন আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। তাদের মতে, অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, ঈদের দ্বিতীয় দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।