জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা কে ধারণ করে সাংগঠনিক কর্মসূচি প্রণয়ন করতে হবে। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। তৃণমূলের দায়িত্বশীলদের সততা, যোগ্যতা ও দক্ষতার সাথে জনগণের খেদমতে নিয়োজিত থাকতে হবে। ২২ মে জুমাবার টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন শাখা আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।
প্রধান অতিথি আরো বলেন, দেশ আজ চরম সংকটে নিপতিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ আশংকাজনকহারে বেড়েছে। সম্প্রতি ঢাকায় শিশু রামিসা কে ধর্ষণ করে হত্যা পুরো জাতি কে নাড়া দিয়েছে। ভোটের আগে যারা ক্ষমতায় আসলে নারীকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের আমলেই নারী ও শিশু নির্যাতন ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। আমরা অবিলম্বে এই সকল অপকর্মকারীদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।