কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাডভোকেট নুর আহমদ (প্রফেসর), প্রয়াত অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক-(১), মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মরহুম অ্যাডভোকেট ফরিদুল আলম-(২), মরহুম অ্যাডভোকেট আবদুল জব্বার এবং মরহুম অ্যাডভোকেট মোহাং শাহা আলম এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা ও দায়রা জজ মহোদয় মোহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে গতকাল ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শুরু হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক এবং পবিত্র গীতা পাঠ করেন অ্যাডভোকেট বিপন কান্তি দে। মরহুম অ্যাডভোকেটগণের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১।
জেলা ও দায়রা জজ সমাপনী বক্তব্য প্রদানে অ্যাডভোকেটগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন। পরবর্তীতে মৃত্যুবরণকারী বিজ্ঞ সদস্যগণের স্মরণে গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়। ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।
অতঃপর জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টায় মরহুম মরহুম অ্যাডভোকেট নুর আহমদ (প্রফেসর), প্রয়াত অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক-(১), মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মরহুম অ্যাডভোকেট ফরিদুল আলম-(২), মরহুম অ্যাডভোকেট আবদুল জব্বার এবং মরহুম অ্যাডভোকেট মোহাং শাহা আলম এর স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।
শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন অ্যাডভোকেট শহিদুল্লাহ এবং পবিত্র গীতাপাঠ করেন অ্যাডভোকেট মৃণাল কান্তি চক্রবর্তী। পরবর্তীতে স্মৃতিচারণ সভায় বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার, অ্যাডভোকেট মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট মোঃ আবদুর রহিম, অ্যাডভোকেট মোঃ আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট নুরুল মোস্তফা, অ্যাডভোকেট সোলতানুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম চৌধুরী বুলু, অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ, নাছিমা আক্তার শাহীন।