কক্সবাজারের ঈদগাঁও থেকে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ও একটি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারী) রাত সাড়ে এগারোটার দিকে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের বটতলী এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শাহ নেওয়াজ আলম ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর খানঘোনা এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ.টি.এম শিফাতুল মাজদার জানান, গ্রেফতার শাহ নেওয়াজ আলমের বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলায় মোট ৬ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ডের আদেশ ছিল।
দীর্ঘদিন ধরে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।