বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিপুল কারেন্ট জাল সিএনজিসহ ৪ পাচারকারী আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এই ৪ জনকে ধরা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি এর বাইশফাঁড়ী বিওপি’র টহলদল কর্তৃক চোরাচালানবিরোধী এ অভিযানে ৬২ পিস বার্মিজ কারেন্ট জাল জব্দ করে।
আটকরা হলেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), কক্সবাজার সদরের পিএমখালীর পশ্চিমপাড়ার মোহাম্মদ আইয়ুব (৩৩) ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল আমিন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন,৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।