স্টাফ রিপোর্টার, ঈদগাঁও
ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন কক্সবাজার-৩ (কক্সবাজার, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লুৎফুর রহমান কাজল এমপি।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজ আহম্মদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলার আমীর সেলিম উল্লাহ জিহাদী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সেলিম মাহমুদ।
এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের মধ্য দিয়েই ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।