কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঈদগাঁও উপজেলার জাগিরপাড়াস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্পের ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি হত্যা মামলা ছাড়াও জুলাই বিপ্লব–সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।