চকরিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কক্সবাজার কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের অধ্যাপক আলহাজ্ব প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে চকরিয়া ও কক্সবাজারের শিক্ষাঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষানুরাগী ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় চকরিয়া পৌরসভার লক্ষারচর এলাকার কাসিম আলী সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন গ্রামের বাড়ির মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।