বিএনপির মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী মঙ্গলবার (২৭ জানুয়ারি) উখিয়া ও টেকনাফে কয়েকটি নির্বাচনী পথসভায় অংশগ্রহণসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণ সংযোগ করেছে।
ধানের শীষের সমর্থনে টেকনাফ পৌরসভায় পথসভায় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নাফনদী থেকে জেলেরা মাছ আহরণ করতে পারবে। মিয়ানমারের সাথে সুসম্পর্ক স্থাপন করে নদীতে মাছ ধরা সহ সীমান্ত বাণিজ্য ব্যবসা আরও জোরদার করা হবে।
টেকনাফ পৌর বিএনপি উদ্যোগ অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দু রাজ্জাক। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো: আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে উখিয়ার রাজা পালং ইউনিয়নের পূর্ব দিকে নিয়ে পালং এলাকায় ধানের শীষ মার্কা সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে এত বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। এসময় জামায়াত প্রতিনিয়ত মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ভোট ডাকাতি করে না, বরং প্রতিপক্ষরা ভোট ডাকাতি করে বিএনপিকে বারবার হারানোর প্রমাণ রয়েছে।