মহেশখালী উপজেলার গোরকঘাটা ঘাটে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ইজারাদার কর্তৃপক্ষ কর্তৃক প্রদর্শিত প্রবেশ ফি তালিকায় সরকারি ট্যারিফ তফসিলের গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।
অভিযানকালে ঘাটে গিয়ে দেখা যায়, টানানো ফি তালিকায় বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৫৮-এর ১৯(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ট্যারিফ তফসিলের গুরুত্বপূর্ণ শর্ত—যেমন 'শুধুমাত্র পর্যটকবাহী নৌযান' সংক্রান্ত বিষয়টি—উল্লেখ করা হয়নি।
মোবাইল কোর্ট মনে করেন, গুরুত্বপূর্ণ শর্ত গোপন রেখে এভাবে তালিকা প্রদর্শন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা বা সেবাপ্রার্থীর সাথে প্রতারণার শামিল।
অর্থদণ্ড আদায়ের পাশাপাশি ভবিষ্যতে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত ট্যারিফ তফসিল অনুযায়ী নির্ধারিত প্রবেশ ফি ও সংশ্লিষ্ট শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ করে তালিকা টানানোর কড়া নির্দেশ প্রদান করে।
এ ব্যাপারে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী, 'বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।'