কক্সবাজারের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। বাস টার্মিনাল থেকে কলাতলী মোড় পর্যন্ত সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় চলছে বুলডোজার। বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁসহ একের পর এক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
শনিবারের অভিযানে উচ্ছেদ করা হয়েছে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা।
প্রশাসন বলছে, পর্যায়ক্রমে প্রায় তিন কিলোমিটার সড়ক দখলমুক্ত করা হবে। উদ্ধার হবে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৬ একর সরকারি জমি।
বিস্তারিত আসছে...