কুতুবদিয়ায় খালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধ মারা গেছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা জেএন কাজল ও আবু তাহের জানান, কৈয়ারবিল মলমচর গ্রামের মোজাফফর আহমদ (৬২) প্রকাশ বাঁশি শুক্রবার বিকাল ৫টার দিকে পাশের পিলটকাটা খালে মাছ ধরতে জাল বসায়। এক পর্যায়ে সে পানিতে তলীয়ে যায়। প্রায় দেড়ঘন্টা পর তাকে খাল থেকে মৃত উদ্ধার করা হয়।
ওই গ্রামের বাসিন্দা কৈয়ারবিল ইউপি' র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, বৃদ্ধ মোজাফফর জাল নিয়ে খালে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মাহবুবুল হক বলেন, খালে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মোজাফফর আহমদ মারা গেছেন। প্রাথমিক তদন্তের পর ইউপি চেয়ারম্যানসহ আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।