কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পায়। মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্টগার্ডের বিশেষ দল ইনানীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।