কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের কুতুবদিয়ায় প্রথম জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কুতুবদিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের আহ্বায়ক ও দ্বীপাঞ্চল সম্পাদক আকবর খাঁন।
সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, কুতুবদিয়ার বড়ঘোপ সৈকতে অনুষ্ঠিতব্য এ জনসভায় নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ছাড়াও ১১ দলীয় নির্বাচনী জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ আরও কয়েকজন শীর্ষ নেতার আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই জনসভায় অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।