কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার পরিদর্শনকালে প্রথমেই কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে পরিচালক অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের নিবাসী শিশুরা। পরে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম কেন্দ্রের ছাদবাগান এর জন্য নিমের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপরেই তিনি শিশুদের তৈরিকৃত 'আলোর পথযাত্রী' শিরোনামে দেয়ালিকার চতুর্বিংশ সংখ্যা উন্মোচন করেন।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল, উখিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার, কক্সবাজার সিটি কলেজ এর শিক্ষকবৃন্দ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
দেয়ালিকা উন্মোচন শেষে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এর আগমন উপলক্ষে কেন্দ্র প্রাঙ্গনে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় নিবাসী শিশু নিজাম উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের নিবাসী শিশু এবং কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী উর্মি সাদিয়া। তার বক্তব্যে শিশুটির জীবনের কাহিনী শুনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন। এরপরে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ভূয়সী প্রসংশা করেন পরিচালক অতিথি সহ উপস্থিত সকলেই। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা পরিচালক এর হাতে তাদের তৈরিকৃত পুঁতির ওয়াল শো-পিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট।