চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরকজয়ন্তী-২০২৬ উদযাপন ১৮ নভেম্বর বুধবার দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় মধ্য দিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের র্যালির সাথে প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বর্ণাঢ্য হীরকজয়ন্তী র্যালী সম্পন্ন হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের নেতৃত্বে র্যালিতে সমিতির জীবন সদস্য, বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি মুহাম্মদ শামসুল আলম, প্রাক্তন সহ-সভাপতি এ এস এমন মাহবুবুর রহমান, সমিতির পৃষ্ঠপোষক নাহিদ বানু, মাউশির প্রাক্তন আঞ্চলিক পরিচালক মো. ফজলুল কাদের চৌধুরী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সমিতির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দীন খান, প্রাক্তন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সমিতির যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক হোসাইনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল, নির্বাহী সদস্য এ টি এম তোহা, মো. আবু সালেহ, এ এম রমিজ আহমদ প্রমুখ।
র্যালি শেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইরা স্মৃতিচারণ, আড্ডা, ঘুরাঘুরি, ফটোসেশন, বিভাগ পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।