মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি দ্বীপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসক হেঁটে হেঁটে পরির্দশনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলেন।
এসময় কুতুবদিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যন এটিএম নুরুল বশর চৌধুরী জরুরি ভিত্তিতে দ্বীপের মানুষের স্বার্থ রক্ষায় বর্ষা মওসুম আসার আগেই ভাঙা বাঁধ মেরামতের দাবি জানান জেলা প্রশাসকের কাছে।
বেড়িবাঁধ পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমা'র সভাপতিত্বে উপজেলার ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন।