সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী স্মরণে আজ শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা।
শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী'র সভাপতিত্বে কবি অমিত চৌধুরী'র স্মৃতিচারণ করেন বাঙালী জাতিস্বত্বার কবি মোঃ নুরুল হুদা, কবির সহপাঠী এড. মোঃ জাহাঙ্গীর, অধ্যক্ষ ওমর ফারুক, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নুরুল ইসলাম, রাজনীতিক ও সাহিত্য একাডেমির স্থায়ী পর্ষদের চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, লেখক ও গবেষক মকবুল আহমেদ, প্রাক্তন শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, অধ্যাপক অজিত দাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অমিত চৌধুরী ছিলেন এক নিরলস কবি ও সম্পাদক। প্রচারের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যিকদের মূল্যায়ন করে এবং নতুন লেখকদের জন্য একটি সৃজনশীল পরিসর তৈরি করাকেই তিনি জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর দীর্ঘ সাহিত্যসাধনা, মানবিকতা ও সম্পাদনাকর্ম বাংলা সাহিত্য-সংস্কৃতির পরিসরে স্মরণীয় হয়ে থাকুক।
নাগরিক শোকসভা পরিষদের সদস্য সচিব অন্তিক চক্রবর্তী'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক কবি শামিম আকতার।
এসময় আরো বক্তব্য রাখেন দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, প্রকৌশলী বদিউল আলম, সংস্কৃতিজন আশরাফুল হুদা সিদ্দিক জামশেদ, কবি সিরাজুল হক সিরাজ, সমাজকর্মী ও সংগঠক সরওয়ার রোমন, সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, সুবিমল পাল, কবি আলম তৌহিদ, সৌরভ দেব প্রমুখ।
এসময় কবির জীবনী পাঠ করেন প্রাবন্ধিক ও গবেষক আলী প্রয়াস। কবির লেখা কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী এড.প্রতিভা দাশ, মিনহাজ চৌধুরী, চাষী ছোটন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ।
নাগরিক শোকসভায় উপস্থিত ছিলেন কবি আসিফ নূর, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সরওয়ার আজম মানিক, কবি এম জসিম উদ্দিন, মনির মোবারক, শাহিন মানিক, আজাদ মনসূর, নূর মোহাম্মদ প্রমুখ।