বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) এর ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা দলিল লেখক সমিতি কর্তৃক জেলা প্রশাসক এর মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোছাইন ও সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন মিজান এর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের সময় কক্সবাজার জেলাধীন উপজেলা সমূহের দলিল লেখক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত স্মারকলিপিতে দলিল লেখকদের অধিকার আদায়কল্পে নিম্নোক্ত ৭ দফা দাবি উল্লেখ করা হয় যথা- ১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না ২. প্রতি দলিল লেখার সম্মানি ভাতা নূন্যতম ৫,০০০/-টাকা নির্ধারণ করতে হবে ৩. সনদপ্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল মোসাবিদা বা লিখতে পারবে না ও দলিল রেজিস্ট্রী করার জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে ৪. উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনবিজ্ঞদের দলিল লেখার জন্য সনদ প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে ৫. উপজেলা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্ধারণ করে দিতে হবে ৬. যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখক/মোসাবিদাকারক হিসেবে ফৌজদারি আইনে আসামী করা যাবে না ৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
বাংলাদেশে প্রায় ২ লক্ষ দলিল লেখকের প্রাণের দাবী আদায়ের লক্ষ্যে আইন মন্ত্রী বরাবরে বর্ণিত স্বারকলিপি প্রদান করা হয়। উপরিউক্ত দাবী সমূহ আদায় পূর্বক বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর হস্তক্ষেপ কামনা করা হয়।