কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় কক্সবাজার পৌরসভার অর্থায়নে ৪টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে।
শনিবার (০৮ আগস্ট ) সকালে বায়তুন নুর জামে মসজিদ সড়কে কাজ শুরু করা হয়। এসময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন, বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ, সমাজ কমিটির সদস্য যথাক্রমে মোঃ আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মোঃ আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির, মোঃ সেলিম বাবুলসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর হলেও উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ায় কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।