গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো: মঈনুল হাসান কুতুবদিয়া কন্টিজেন্ট পরিদর্শন করেন।
রবিবার (২৫ জানুয়ারি ) সকাল ৯টায় দক্ষিণ ধুরুং কুতুবদিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পে পৌছেন।
এসময় তিনি কুতুবদিয়া উপজেলা নির্বাহি অফিসার মো: জামশেদ আলম, সহকারি কমিশনার (ভূমি) সাকিব উল আলম, থানার ওসি মাহবুবুল হক,উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারসহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে কন্টিজেন্টে উপস্থিত কর্মকর্তা, সদস্যদের নির্বাচনে ন্যায় ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরে উপজেলা সদরে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কন্টিজেন্ট ক্যাম্প, বিভিন্ন পয়েন্টে নৌবাহিনীর ডিউটি স্পট বাঙ্কার পরিদর্শন করেন।