দৈনিক যুগান্তর পত্রিকায় ‘কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের খন্ডিত অংশের ব্যাখা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। ব্যাখ্যায় তিনি বলেন, গত ১০মে বিকেলে আজিজ নগর চেয়ারম্যান লেকে চকরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি পরিবারের বিভিন্নস্থরের নেতাকর্মী নিয়ে ঘরোয়া ভুরিভোজের আয়োজন করা হয়। এই ঘরোয়া আয়োজনে তিনি সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন। এতে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাদের নিয়েও ইতিবাচক আলোচনা করেন তিনি।
তিনি দাবী করেন- এসব ঘরোয়া বক্তব্যের খন্ডিত অংশ অতিরঞ্জিত করে ১২মে মঙ্গলবার দৈনিক যুগান্তর পত্রিকায় "কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’, শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যা খুবই দুঃখজনক, বিভ্রান্তিকর ও অনভিপ্রেত। এনামুল হক ব্যাখ্যায় আরও বলেন, "আমি সব সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বালু লুট, দখলবাজি ও চাঁদাবাজি বিষয়ে সতর্কতামূলক কথা বলেছি, একইভাবে প্রশাসনের কতপিয় গুরুত্বপূর্ন ব্যক্তিদের উদ্দেশ্যে পরামর্শমূলক কথাও বলেছি, পত্রিকায় হয়তো পরামর্শমূলক ইতিবাচক আলোচনাগুলো পত্রিকান্তরে উপস্থাপন না করে বরং বক্তব্যগুলোকে নেতিবাচক করে উপস্থাপন করেছে। সাংবাদিকদের লেখার স্বাধীনতা আছে তাই লিখতে পারেন, তবে স্বাধীনতা এমনভাবে প্রয়োগ করা উচিত যেন অন্য কারও স্বাধীনতা বিপন্ন না হয়, তাই সমাজ, রাষ্ট্রের উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে ইতিবাচক সংবাদ পরিবেশন করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন জরুরী। সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিককে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন তিনি। প্রকাশিত সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন এবং পাশাপাশি উক্ত বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
নিবেদক-
আলহাজ্ব এনামুল হক
সভাপতি
চকরিয়া উপজেলা বিএনপি।