অপহরণের একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এক ব্যবসায়ীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চকরিয়া মাতামুহুরী ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম ফরিদুল আলম (৩৫)। বুধবার বিকাল ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাইতুশরফ এলাকা থেকে অপহরণের শিকার হন তিনি। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নজরে আসলে দ্রুত উদ্ধার করার জন্য পুলিশকে নির্দেশ দেন। ফরিদুল আলম চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড নামার চিরিংগা মিয়াজি পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে ফরিদুল আলম চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকেই অজ্ঞাত ব্যক্তিরা তাকে গাড়িতে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে ফরিদুল আলমের স্ত্রী চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফরিদুল আলম অপহরণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নজরে আসে। পরে তিনি ব্যবসায়িকে উদ্ধারের জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখভাল করেছেন এবং আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে পৌরসভার মাতামুহুরী সেতু সংলগ্ন এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়। তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে চকরিয়া বায়তুশ শরফ রোড হতে অপহৃত হন। পরে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অবগত হওয়ার পরপরই তিনি প্রশাসনকে ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন। ফরিদুল আলমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা। ফরিদুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।