কক্সবাজার জেলা বিএনপি'র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার বিএনপি'র আয়োজনে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুচনা করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঐতিহ্যবাহী গোলদিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এমপি.। বেলা ১২ টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে চারা গাছ রোপন করা হয়। এসময় কক্সবাজার সরকারি কলেজে প্রধান অতিথিকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে বিকাল ৩টায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিলে বিভিন্ন স্লোগান ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শহীদ সরণি জেলা কার্যালয় প্রাঙ্গনে জড়ো হতে থাকে। এসময় আগত নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষনীয় ছিল।
র্যালী পূর্ববর্তী সময়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এড. শামীম আরা স্বপ্না এমপি বক্তব্যে বলেন, জনগণের আস্থায় বিএনপির মূল শক্তি। দেশকে যারা অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে কালুর দোকান গিয়ে শেষ হয়। এতে আগত নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবের আমেজ সৃষ্টি করে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি মুহুর্তে জনসমুদ্রে পরিণত হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও মমতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তার আহমদ ও আতাউল্লাহ বোখারী সহ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।