জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বিকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে এই র্যালী অনুষ্ঠিত। র্যালীটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়; পরে শহরের প্রধান সড়ক হয়ে মুক্তিযোদ্ধা সরণী হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ।
এর আগে দুপুর থেকে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ছবি ব্যানার-ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। এতে পুরো এলাকা নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠে; শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়।
র্যালীত্তোর এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক ও এড. শামীম আরা স্বপ্না এমপি, সহ-সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রধান দাবি ছিলো স্বৈরাচার হাসিনার দ্রুত পদত্যাগ। কিন্তু ছাত্রজনতা তাকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করে।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনের অন্যতম রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে জুলাই আন্দোলনে ফসল জনগণের দৌরগোড়ায় পৌঁছে গেছে। বর্তমানে সরকার একটি সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।
সন্ধ্যায় জাসাস আয়োজিত জুলাই আন্দোলন ও শহীদ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।