কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধভাবে পাচারকালে ট্রাকসহ মিয়ানামরের ১০টি গরু জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ২৪ বীর ব্যাটালিয়নের মেজর কাজী ইনতিসার সালিমের নেতৃত্বে উপজেলার কালিরছড়া ফরেস্ট এরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরু ও ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি ১১ বিজিবির অধিনায়ককে অবহিত করা হয়। এরপর দুপুর ১টার দিকে কালিরছড়া ফরেস্ট অফিসের সামনে থেকে জব্দকৃত গরু ও ট্রাক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ১১ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।