টেকনাফের সমুদ্র সৈকতে অবস্থিত হারুন ভাতঘর-২ এ চিহ্নিত একটি চক্র সশস্ত্র হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানের ৮ কর্মচারি আহত হয়েছে। যেখানে ছুরিকাঘাতে গুরুতর আহত কবির আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় এই হামলার ঘটনা ঘটে।
লেঙ্গুর বিল এলাকার রায়হান, গোদার বিলের আবদুল হালিম, আবদুল ফারুকের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক আবদুল কাইয়ুম।
তিনি জানান, তাদের নেতৃত্বে অন্তত ২০-২৫ জন হঠাৎ গুলি বর্ষণ করতে করতে প্রতিষ্ঠানের কর্মচারিদের মারধর ও লুটপাট শুরু করে। এতে আহত ৭ জনকে টেকনাফ হাসপাতালে এবং গুরুতর আহত একজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুলত তুচ্ছ একটি ঘটনাকে পুঁজি করে এ ঘটনা সংঘটিত হলেও এর নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের চাঁদা দাবির ঘটনা। হামলাকারীরা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধারাবাহিক চাঁদাবাজি করে আসছিল। কিন্তু নানা কারণে হারুন ভাতঘর থেকে চাঁদা নিতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্দ ছিল। সোমবার প্রতিষ্ঠানের সামনে একটি গাড়ি পার্কিং অন্যত্রে নেয়ার জন্য বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এ ঘটনাটি ঘটানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।