চকরিয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকাল তিনটার চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।
ছাত্রলীগ নেতা আকিবের বড় ভাই সাকিব জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়িক বিরোধের জের ধরে তার ভাই আকিতকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় একটি গ্রুপ। বিগত সময়ে আকিত রাজনীতির জড়িত থাকলেও এখন পুরোদমে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পরিবার পরিজন নিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় বসবাস করছেন।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে ছাত্রলীগ নেতা আকিতকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জর করে জেলহাজতে প্রেরণ করেছে।