বার্তা পরিবেশক
অবশেষে গণতন্ত্র ফিরেছে বৃহত্তর নতুন বাহারছড়া সমাজ কল্যাণ পরিষদে। প্রায় শতবছর পর সমাজ কমিটি পেল নতুন নেতৃত্ব।
২৮ নভেম্বর দুপুরে সমাজ কমিটির জরুরী সভায় ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গিয়াস উদ্দিন আফসেলের সভাপতিত্বে ও শফিউল্লাহ শেখরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুজিবুর রহমান, নাছির উদ্দিন বাচ্চু, শামসুল আলম, ফরিদুল আলম হেলালী, আবুল কালাম আবু, শওকত ওসমান ফারুক, মোরশেদুল আজাদ আবু ও গিয়াস উদ্দিন।
পরে সমাজের সকলের সম্মতিক্রমে গিয়াস উদ্দিন আফসেলকে আহ্বায়ক ও নাছির উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব করে ৩১ সদস্য কমিটি গঠন করা হয়। সমাজের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সামাজিক ঐক্য, শিক্ষা, শান্তি, সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
নতুন এই কমিটিতে ফিরোজ আহমদ, জাফর আলম (হেলালী), মেজবাহ উদ্দিন (কাজল), গিয়াস উদ্দিন, আলি উল্লাহ (মিন্টু), মুজিব হোসেন, শামীম আহমদ ও আহমদুল করিমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আবছার কামাল, ওবাইদুল হক মুন্না, শওকত ওসমান ফারুক, কাজী দেলোয়ার হোসেন, জাফর আলম শিপন, শহিদুল ইসলাম, মো. আলম, শফি উল্লাহ শেখর, জাফর আলম (জাফর), আবুল মাহফুজ, মো. হোসেন, জিয়াউল হক জিয়া, মো. ফয়সাল, আজাদুর রহমান (ওয়া মিয়া), জয়নাল আবেদীন শোকন, আলা উদ্দিন, এস.এম. মোস্তফা কামাল, ওমর ফারুক, কাইছার আলম, আমান উল্লাহ আমান ও মো. সোহেল।