কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে “জব ফেয়ার ২০২৬ : ভবিষ্যৎ কর্মসংস্থানের পথরেখা রচনায় শিল্পকারখানার ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল্লাহ আল মুতি ফখরুদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা গ্রহণ করলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বাড়ে। একটাই লক্ষ্য—দক্ষ হতে হবে, কর্মে যুক্ত হতে হবে। শিল্পকারখানার চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
ইনস্ট্রাক্টর রুমপা দত্ত ও সনজয় চৌধুরী–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আইসিটি কর্মকর্তা সৌরভ দত্ত, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, অধ্যাপক হোসাইন আলী এবং নাজমুল আলম ওপেল। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, উদ্যেক্তা, প্রাক্তন শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।