কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে এটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান এলাকায় তল্লাশি করে ২০ হাজার ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। কিন্তু মাদকপাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এছাড়া মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্টগার্ড।