মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজার শহরের লাবণী বীচ সংলগ্ন এলাকায় রবিবার মধ্যরাত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট, ৫০ বস্তা ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।