কক্সবাজারের পেকুয়া উপজেলার বিএনপি নেতা রুবেলের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পেকুয়া উপজেলা শাখার নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইউছুপ রুবেল-এর বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভুমিকা রাখবেন বলে দল আশা রাখে।