কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা হাজীপাড়ায় বসতবাড়ী থেকে ৯০ হাজার ইয়াবা ও মাদক বিক্রি বাবদ নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং তার এক সহযোগীকে আটক করে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন তথ্য পেয়ে সোমবার সকালে সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজার হাজী পাড়ার একটি বসত বাড়ী অভিযান পরিচালনা করে ডিএনসি। এ সময় ৯০ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি ইয়াবা বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করে আভিযানিক দল।
আটককৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন আছেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।