একদিন ম্যানেজ করতে পারলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই আট দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এ অবস্থায় শুধু এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কারণ এর পরের দুদিন ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে চার দিনের ছুটি।