দেশের অন্যতম প্রধান হাউজিং প্রকল্প কক্সবাজারস্থ উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির ৪১ তম বার্ষিক সাধারণ সভা ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের শাহ আবদুল জব্বার মিলনায়তনে মো: নাছির উদ্দীনের পবিত্র কোরআন তেলওয়াত ও মৌলানা ছলাহ উদ্দীন বেলালের মুনাজাত পরিচালনার মাধ্যমে সকাল সাড়ে ১০ টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতে ৩০ মিনিটের জন্য সভা মুলতবি ঘোষণা করে অতিথিরা বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া - টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল ও কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।
মুলতবি শেষে উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় বিগত ৪০ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন সমিতির জিএম দেলোয়ার হোছাইন। পরে সবার সম্মতিক্রমে তা অনুমোদন হয়। ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক রিপোর্ট পাঠ করেন সমিতির সম্পাদক ফরিদ আহমদ। ২০২৬ - ২০২৭ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট ও সম্পূরক বাজেট পর্যালোচনা শেষে তা সর্ব সম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সমিতির ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক হিসাব বিবরণী বিবেচনা ও অনুমোদিত হয়। সভায় সমিতির ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষিত উদ্বৃত্ত সহ নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন শেষে তা সবার সম্মতিক্রমে অনুমোদন হয়। বার্ষিক সাধারণ সভার অনুমোদনযোগ্য ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদন হয় উক্ত সভায়।
সমিতি প্রতিষ্ঠার ৪০ বছর পর এই প্রথম লভ্যাংশ পেয়ে সমিতির সদস্যরা দায়িত্বশীল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, উত্তরণ আবাসনে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ায় সমিতির সুনাম ছড়িয়ে পড়েছে। এতে সকল সদস্য গর্বিত। আগামিতে সেবামূলক ও লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সবাই প্রস্তাব দেন। সভা পরিচালনা করেন সমিতির সহ সভাপতি তোফায়েল আহমদ, সম্পাদক ফরিদ আহমদ ও জিএম দেলোয়ার হোছাইন।
মাওলানা মামুনুর রশীদ নূরীর মোনাজাত পরিচালনার মাধ্যমে ৪১ তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি হয়।