মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সড়কে ৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে নৌবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই করা হয়। এসময় ৪টি মামলায় অভিযুক্ত ব্যক্তিদেরকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেন এবং সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক করেন। এছাড়াও অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করে দেন।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ, মোটর সাইকেল চালকদের হেলমেট ও অপ্রাপ্ত বয়স্ক লোকেরা গাড়ী চালানোর কারনে সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের সংখ্যা বেড়েই চলছে। যারা সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে নিয়মনীতি লঙ্ঘন করবে তাদের বিরোদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।