শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে, মাদকসেবনকারী ১৬ জন, ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, ধর্তব্য অপরাধে ১ জন ও নিয়মিত মামলার আসামি ১ জন।
গ্রেফতারকৃতরা হলেন, মনজুর আলম (৩২) মোহাম্মদ আবির (২৯),।মেহেদী হাসান অন্তর (২০), উসিম্রা রাখাইন (৫০), মোঃ সৈয়দ আলম (২৯), সাগর (১৯), মোহাম্মদ ওসামান (৩৮), মোহাম্মদ আদনান (১৯),।আব্দুল খালেক (৩৫), মোঃ রাফি (১৯), ওয়াহিদ (১৯), মোঃ রমজান (২১),
সাজ্জাদ হোসেন (১৯), ওমর ফারুক (২০),।মোঃ দিদার (৪৫), শাহাদাত কিবরিয়া (১৯), তাফহীম রহমান (১৯),
জামাল হোছাইন (২৬), মনজুর আলম (৩১), বদিউল আলম প্রঃ সাদেক (৫২) ও মোঃ মানিক (২৬)।
সদর মডেন থানার ওসি শেখ মোহাম্মদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে ওসি জানান।